ঢাকাSaturday , 7 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তবুও আশাবাদী সাকিব

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : প্রথম টেস্টের তৃতীয় দিনেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংস ও ২১৯ রানে হার মেনেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ১৪৪ রান করতে পারলেও প্রথম ইনিংসে বাংলাদেশ ৪৩ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ড গড়ে।
বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে লিটন কুমার লড়াই করার চেষ্টা করেন। আর দ্বিতীয় ইনিংসে নুরুল হাসান সোহান সর্বোচ্চ ৬৪ রান করেন। তবে ম্যাচ শেষে সাকিব আল হাসান জানিয়েছেন তারা তিন বিভাগেই ব্যর্থ হয়েছে। পরের ম্যাচে তাদেরকে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে খেলতে নামতে হবে বলেও জানিয়েছেন তিনি। এখনো অবশ্য এই সিরিজ ড্র করার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ দলের অধিনায়ক।
‘আমরা আসলে তিন বিভাগেই পরাজিত হয়েছি। দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আগের পাঁচদিনে আমাদের অনেক জায়গা নিয়ে কাজ করতে হবে। উন্নতির অনেক জায়গা আছে। আসলে এখানকার কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়াটা কঠিন। আমাদের আর একটু সময় লাগবে। আগামী পাঁচদিনে আমাদেরকে মানসিকভাবেও প্রস্তুত হতে হবে। তারপর মাঠে নামতে হবে।’
বোলার আবু জায়েদ রাহী ও ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের প্রশংসা করেছেন সাকিব, ‘নুরুল খুবই ভালো ব্যাটিং করেছে। তাকে ক্রেডিট দিতে হবে। অভিষেকে আবু জায়েদ আশা জাগানিয়া ছিল। সে তার স্বাভাবিক খেলাটা দেখিয়েছি। সে যে বাংলাদেশের জন্য ‘ভবিষ্যত’ সেটার জানান দিয়েছে।’
১২ জুলাই কিংস্টনে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে।