ঢাকাSaturday , 7 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাপানে প্রবল বর্ষণে ২৭ জনের মৃত্যু

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : জাপানে কয়েকদিনের প্রবল বর্ষণে অন্তত ২৭ জনের মৃত্যুর খবর। এখনো নিখোঁজ রয়েছে কমপক্ষে ৪৭ জন। দেশটির পশ্চিম ও মধ্য অঞ্চলে টানা বষয়ণ চলছে বলে শনিবার সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে। প্রবল বষর্ণণের কারণে গৃহহীন হয়ে পড়েছে দুটি অঞ্চলের ১৬ লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
জাপানের আবহাওয়া বিভাগ পশ্চিমের প্রধান দ্বীপ হনশুর চারটি এলাকার জন্য বিশেষ সতর্কতা জারি করেছে। বর্ষণকে ‘ঐতিহাসিক’আখ্যা দিয়ে এসব এলাকার বাসিন্দাদের ভূমিধস, নদীর পানির উচ্চতা বৃদ্ধি ও তীব্র বাতাসের ব্যাপারে সতর্ক থাকতে অনুরোধ জানানো হয়েছে।
আবহাওয়া বিভাগ আরো জানিয়েছে, শুক্র ও শনিবার সকালের মধ্যে টোকিও থেকে ৬০০ কিলোমিটার দূরের এলাকা শিকোকু দ্বীপের মতোইয়ামা শহরে ৫৮৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এলাকাগুলোতে রোববারও প্রবল বর্ষণ হতে পারে।
হিরোশিমার পশ্চিমাঞ্চলীয় একটি শহরে সেতু থেকে নদীতে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। কিয়োটোর ৫৬ কিলোমিটার পূর্বের শহর তাকাশিমায় আবর্জনা সরানোর সময় খালে ভেসে গিয়ে ৭৭ বছর বয়সী এক বৃদ্ধ মারা গেছেন। এছাড়া ইহিম, হিরোশিমা ও ইমাগুচিতে ভূমিধসে আহত হয়ে গুরুতর অবস্থায় আরো পাঁচ ব্যক্তি।
বন্যা ও আরো ভূমিধসের আশঙ্কায় শনিবার সকালে ১৬ লাখেরও বেশি মানুষকে ঘরবাড়ি ছেড়ে সরে যাওয়ার আদেশ দেওয়া হয়েছে। আরো ভূমিধস হতে পারে সেই আশঙ্কায় আরো ৩১ লাখ লোককে অন্যত্র সরে যাওয়ার পরামর্শ দিয়েছে অগ্নি নির্বাপন ও দুর্যোগ প্রশমন বিভাগ।