ঢাকাSaturday , 7 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুর্নীতি মামলায় নওয়াজের ১০ বছর কারাদণ্ড

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : দুর্নীতি মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। মেয়ে মরিয়ম নওয়াজকে ৭ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া নওয়াজ শরিফকে ৮০ লাখ পাউন্ড এবং মরিয়মকে ২০ লাখ পাউন্ড জরিমানা করা হয়েছে। শুক্রবার পাকিস্তানের দায়বদ্ধতা আদালত-১ এর বিচারক মোহাম্মদ বশির এই রায় দেন।
একই সঙ্গে নওয়াজ শরিফের মেয়ে মরিয়মের স্বামী ক্যাপ্টেন সফদারকে এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরে শুনানি চলছিল। অবশেষে আজ (শুক্রবার) এই রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার সময় বিচারক দুই পক্ষের আইনজীবীকে চেম্বারে ডাকেন। সেখানে কোনো সংবাদমাধ্যমের প্রতিনিধিকে প্রবেশ করতে দেওয়া হয়নি।
প্রসঙ্গত, গত বছর সুপ্রিম কোর্টের রায়ে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণার পর নওয়াজ পদত্যাগ করেছিলেন।