ঢাকাFriday , 6 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নবনিযুক্ত বিচারপতিদের বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

Link Copied!

নিউজ ডেস্ক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিমকোর্ট ও হাইকোর্টে নবনিযুক্ত ১৮ জন বিচারপতি।
আজ শুক্রবার দুপুর ২টায় সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিচারপতিরা। এ সময় তারা এক মিনিট নীরবতা পালন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তারা বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে তারা বঙ্গবন্ধু ভবনে রক্ষিত বইয়ে মন্তব্য লেখেন। এ সময় গোপালগঞ্জ জেলা আদালতের বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।
সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের নবনিযুক্ত বিচারপতিরা হলেন মো. আবু আহমেদ জমাদার, এ এস এম আব্দুল মোবিন, মো. মোস্তাফিজুর রহমান, ফাতেমা নজীব, মো. কামরুল হোসেন মোল্যা, এস এম কুদ্দুস জামান, মো. আতোয়ার রহমান, খিজির হায়াত, শশাংক শেখর সরকার, মোহাম্মদ আলী, মহিউদ্দিন শামীম, মো. রিয়াজ উদ্দিন খান, মো. খায়রুল আলম, এস এম মনিরুজ্জামান, আহমেদ সোহেল, সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, খোন্দকার দিলীরুজ্জামান, ও ড. কে এম হাফিজুল আলম।