ঢাকাThursday , 5 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কোয়ার্টার ফাইনালের সময়সূচি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : দেখতে দেখতে ছোট হয়ে এসেছে বিশ্বকাপ। ৩২ থেকে ১৬। এখন ১৬ থেকে ৮। অর্ধেক বাদ যাচ্ছে। তার অর্ধেক টিকে থাকছে। শেষ পর্যন্ত ৮ থেকে ৪ হবে। ৪ থেকে ২ হবে। শেষে হবে চ্যাম্পিয়নশিপের ফয়সালা। এ যেন এক পিচ্ছিল গিরিপথ। প্রতিনিয়ত টিকে থাকার লড়াই। একটু এদিক-সেদিক হলেই শেষ!
টিকে থাকার তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পথ মারিয়ে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ৮টি দল; উরুগুয়ে, ফ্রান্স, ব্রাজিল, বেলজিয়াম, সুইডেন, ইংল্যান্ড, রাশিয়া ও ক্রোয়েশিয়া। এই দলগুলো ৬ জুলাই থেকে আবার টিকে থাকার লড়াইয়ে সামিল হবে। কেউ টিকে থাকবে। কেউবা ঝড়ে পড়বে।
তার আগে চলুন দেখে নেওয়া যাক রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সময়সূচি।

তারিখ মুখোমুখি

সময় (বাংলাদেশ)

০৬/০৭/২০১৮ ফ্রান্স-উরুগুয়ে রাত ৮টা
০৬/০৭/২০১৮ ব্রাজিল-বেলজিয়াম দিবাগত রাত ১২টা
০৭/০৭/১৮ সুইডেন-ইংল্যান্ড রাত ৮টা
০৭/০৭/১৮ রাশিয়া-ক্রোয়েশিয়া দিবাগত রাত ১২টা