স্পোর্টস ডেস্ক : ২০১৪ বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল জার্মানি। রাশিয়া বিশ্বকাপে এসে ভরাডুবি হল তাদের। গ্রুপপর্বের বৈতরণিই পার হতে পারেনি তারা। প্রথমে মেক্সিকো, পরে দক্ষিণ কোরিয়ার কাছে হেরে ১৯৩৮ সালের পর গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে তারা। বর্তমান চ্যাম্পিয়নদের এমন পারফরম্যান্সের পর গুঞ্জন উঠেছিল কোচ জোয়াকিম লো এর পদত্যাগের বিষয়ে। কিন্তু সেই গুঞ্জন সত্যি নয়। লো জার্মানির কোচ হিসেবে দায়িত্ব পালন করে যাবেন।
জার্মানির সঙ্গে তার চুক্তির মেয়াদ ২০২২ সাল পর্যন্ত রয়েছে। বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পর তার প্রথম অ্যাসাইমেন্ট হচ্ছে উয়েফা ন্যাশন্স লিগ। সেপ্টেম্বরে সেখানে তারা ফ্রান্সের মুখোমুখি হবে।
৫৮ বছর বয়সী লো ২০০৪ সাল থেকে জার্মানির কোচের পদে আছেন। তার তত্ত্বাবধানে ২০০৬ বিশ্বকাপে জার্মানি তৃতীয় হয়। ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয়। জার্মানিকে ২০০৮ ইউরোর ফাইনালে তুলেছিলেন তিনি। তার তত্ত্বাবধানে ২০১০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল জার্মানি। তার আমলেই ২০১২ ও ২০১৬ ইউরোতে চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানরা। ২০১৭ সালে জিতেছিল কনফেডারেশন্স কাপ। তার তত্ত্বাবধানেই রাশিয়া বিশ্বকাপে এসে লজ্জায় ডুবল জার্মানি।

