ঢাকাThursday , 5 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফের প্রিয়াঙ্কার সঙ্গে জুটি বাঁধতে চান রামচরণ

Link Copied!

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রামচরণ। ২০০৭ সালে ‘চিরুথা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। ২০০৯ সালে ‘মাগাধীরা’ সিনেমার মাধ্যমে দর্শক হৃদয়ে স্থায়ীভাবে জায়গা করে নেন তিনি।
২০১৩ সালে ‘জাঞ্জির’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন রামচরণ। এতে বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি। তবে সিনেমাটি ব্যবসায়ীকভাবে সাড়া ফেলতে পারেনি। তবে সুযোগ হলে আবারো প্রিয়াঙ্কার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে চান এই অভিনেতা। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রামচরণ বলেন, ‘‘শুধু আমি নই, ‘জাঞ্জির’ সিনেমার পুরো টিম সিনেমাটি নিয়ে অনেক প্রত্যাশা করেছিল। কিন্তু দুভার্গবশত সিনেমাটি আমাকে হতাশ করে। তবে ‘জাঞ্জির’ সিনেমার ফলাফল বলিউড সিনেমা থেকে আমাকে বিরত রাখেনি। আমি ভালো চিত্রনাট্য পেলে আবারো বলিউড সিনেমায় অভিনয় করব।’’
এ সময় জানতে চাওয়া হয় প্রিয়াঙ্কার সঙ্গে আবারো অভিনয় করতে চান কিনা? জবাবে রামচরণ বলেন, ‘প্রিয়াঙ্কা চমৎকার একজন অভিনেত্রী। সে কাজের ক্ষেত্রে খুবই প্রতিশ্রুতিশীল ও বিশ্বস্ত। আমি তার সঙ্গে কাজের কোনো সুযোগ পেলে তা হারাতে চাই না।’
রামচরণ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রাঙ্গাথালাম ১৯৮৫’। গত ৩০ মার্চ মুক্তি পায় সিনেমাটি। ৬০ কোটি রুপি বাজেটের এ সিনেমাটি আয় করেছে ২১০ কোটি রুপি। এতে প্রথমবারের মতো রাম চরণের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রাম চরণ ও সামান্থা। সিনেমাটি পরিচালনা করেছেন সুকুমার।