ঢাকাThursday , 5 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়ায় বাগদাদির ছেলে নিহত

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ নেতা আবু বকর আল বাগদাদির এক ছেলে সিরিয়ায় যুদ্ধে নিহত হয়েছে। মঙ্গলবার আইএসের সংবাদ চ্যানেলে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, হোমস প্রদেশের একটি তাপ-বিদ্যুৎ কেন্দ্রে সিরিয়া সরকার ও রুশদের বিরুদ্ধে ‘কমান্ডো অভিযান’ চালানোর সময় বাগদাদির ছেলে হুজায়ফাহ আল বাদরি নিহত হয়েছে। প্রতিবেদনটিতে বিস্তারিত আর কোনো তথ্য দেওয়া হয়নি। তবে রাইফেল হাতে এক তরুণের ছবি এতে দেওয়া হয়েছে।
বাগদাদির প্রকৃত নাম ইব্রাহিম আওয়াদ আল বাদরি। যুক্তরাষ্ট্র বাগদাদির মাথার দাম ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ঘোষণা করেছে। তার বেঁচে থাকা নিয়ে পশ্চিমা সংবাদমাধ্যমগুলো বিভিন্ন সময় ভিন্ন ধরণের তথ্য দিয়েছে। কখনো বলা হয়েছে বাগদাদি হামলায় নিহত হয়েছে, কখনো বলা হয়েছে গুরুতর আহত হয়েছে। তবে আইএসের বার্তায় দাবি করা হয়েছে, বাগদাদি জীবিত আছেন।
ইরাকি বাহিনী গত বছর আইএসের বিরুদ্ধে তীব্র অভিযান শুরু করে। শেষ পর্যন্ত ইরাক ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় আইএস। অবশ্য সিরিয়ার বেশ কিছু এলাকা এখনো আইএসের দখলে আছে। ২০১৭ সালের সেপ্টেম্বরে সর্বশেষ বাগদাদির অডিওবার্তা প্রকাশ করা হয়েছিল।