টাঙ্গাইল প্রতিনিধি : বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের অধীনে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ইন্সট্রিটিউশনাল কোয়ালিটি এ্যাসোরেন্স সেল্ফ পরিচালিত রসায়ন বিভাগের উদ্যোগে ‘শেয়ারিং দি সার্ভে রেজাল্ট’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে রসায়ন বিভাগের মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়।এর উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর ডক্টর মো. আলাউদ্দিন।
এসময় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. মো: সিরাজুল ইসলাম ও অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন। সভাপতিত্ব করেন একই বিভাগের সহযোগী অধ্যাপক ও এস এ কমিটির প্রধান ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম। সমাপনী বক্তব্য রাখেন বিভাগের চেয়ারম্যান মুহাম্মদ আবুল কাশেম লিটন। অনুষ্ঠান পরিচালনা করেন ড. মোঃ আবু রাশেদ। কর্মশালায় বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই সদস্য ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

