ঢাকাTuesday , 3 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুম্বাইয়ে ফুটওভার ব্রিজ ভেঙ্গে আহত ৬

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : টানা বৃষ্টির জেরে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের একটি ফুটওভার ব্রিজ ভেঙে পড়েছে। মঙ্গলবার সকালে আন্ধেরি স্টেশনের কাছে রেল লাইনের উপরের ওই ব্রিজটি ভেঙে পড়ে। এ ঘটনায় ছয়জন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ভেঙে পড়া ফুটব্রিজের নীচে আরও অনেকে আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
সকালে ব্রিজ ভাঙার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছে বিপর্যয় মোকাবিলী বাহিনী ও মুম্বাই পুলিশ। ব্রিজের ভাঙা অংশ সরানোর কাজ চলছে। পুলিশ জানিয়েছে, রেললাইনের একেবারে উপরেই ব্রিজটি ভেঙে পড়েছে। তাই যতক্ষণ এটি সরানো না হচ্ছে আন্ধেরি আপ এবং ডাউন দু’দিকেই রেল চলাচল বিঘ্নিত হবে। তবে দুর্ঘটনার সময় কোনও ট্রেন ছিল না লাইনে। তা নাহলে আরও বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত।
গত কয়েকদিন ধরেই মুম্বাইয়ে ভারী বৃষ্টি হচ্ছে। সোমবার রাত থেকে বৃষ্টির পরিমাণ আরও বেড়েছে। আগামী দু’দিনও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টিতে মুম্বাইয়ের বিমান পরিষেবাও বিপর্যস্ত হয়ে পড়েছে। এক বছর আগে ২০১৭ সালে মুম্বাইয়ের এলফিনস্টোন রোড ফুটওভার ব্রিজ ভেঙে পড়েছিল। তাতে মৃত্যু হয়েছিল ২৩ জনের।