ঢাকাTuesday , 3 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নেইমার ৩৮, মেসি ৬৭, রোনালদো ৭৪…

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ভাবা যায় লিওনেল মেসি চার বিশ্বকাপ খেলে নক আউট পর্বে একটিও গোল করতে পারেননি? শুধু মেসি কেন, এই তালিকায় তো নাম নেই ক্রিস্টিয়ানো রোনালদোরও! শেষ দশ বছরে ফিফার সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর পাঁচবার করে ভাগাভাগি করেছেন তারা।
সেখানে সোমবার রাতে মেক্সিকোর বিপক্ষে গোল করে নেইমার ছাড়িয়ে গেছেন মেসি ও রোনালদোকে। শুধু একটি গোল গিয়ে মেসি ও রোনালদোর সঙ্গে নেইমারের হিসেব আসছে না। পরিসংখ্যান আছে আরও। বিশ্বকাপে নিজের ষষ্ঠ গোল করেছেন নেইমার। নক আউটে প্রথম। গত বিশ্বকাপে নক আউট পর্বে দুটি ম্যাচে গোল পাননি। তৃতীয় ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ইনজুরিতে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে যান।
মেসি ও রোনালদো বিশ্বকাপে গোল করেছেন যথাক্রমে ৬টি ও ৮টি। ষষ্ঠ গোল পেতে মেসি ৬৭টি শট এবং রোনালদো ৭৪টি শট নিয়েছেন। সেখানে নেইমারের শট মাত্র ৩৮টি!
বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ২৩বার ফাউলের শিকার নেইমার। যা এ আসরে সর্বোচ্চ। সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই দশবার ফাউলের শিকার হয়েছিলেন। তারপরও ইনজুরি থেকে ফিরে নিজের স্বাভাবিক খেলাটা খেলে যাচ্ছিলেন নেইমার। আসরে ৩৫টি ড্রিবলিং করেছেন নেইমার। যা মেসি ও রোনালদোর থেকেও বেশি।
বিশ্বকাপে গোল সংখ্যায় মেসিকে ছুঁয়ে ফেলেছেন নেইমার। সামনে কেবল রোনালদো। ফুটবলের দুই সেরা তারকাকে পেছনে ফেলে ২৬ বছর বয়সি নেইমার এগিয়ে যেতে পারেন কিনা সেটাই দেখার।