স্পোর্টস ডেস্ক : অবিশ্বাস্য, অসাধারণ, অকল্পনীয়। জাপানের বিপক্ষে প্রি-কোয়ার্টার রাউন্ডের ম্যাচে বেলজিয়াম যা করে দেখাল তাতে স্তব্ধ গোটা বিশ্ব। মাত্র ৯.৯৪ সেকেন্ডে গোল! বিশ্বাসযোগ্য?
বিশ্বকাপে সবথেকে দ্রুততম গোল কত সেকেন্ডে? চোখের সামনে নিশ্চয়ই ভাসছে হাকান শুকুরের ছবি। ২০০২ বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাত্র ১১ সেকেন্ডে গোল করেছিলেন তুরস্কের হাকান শুকুর। ফিফার ভাষ্যমতে, হাকান শুকুরের গোলটিই এখন পর্যন্ত বিশ্বকাপে সবথেকে দ্রুততম। বেলজিয়ামের নাসের সালডি জাপানের বিপক্ষে গোল করলেন মাত্র ৯.৯৪ সেকেন্ডে। বলার অপেক্ষা রাখে না এটাই এখন বিশ্বকাপের সবথেকে দ্রুততম গোল!
রোষ্টভ অন-ডনে ২-২ গোলে সমতায় থাকা ম্যাচের শেষ মুহূর্তে গোলের দেখা পায় বেলজিয়াম। অন্তিম মুহূর্তের গোলেই কপাল পুড়ে জাপানের। ২-০ গোলে পিছিয়ে থেকে শেষ পর্যন্ত ৩-২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বেলজিয়াম। আর এ জয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে হেজার্ড-লুকাকুরা।
দলকে শেষ আটে উঠানোর নায়ক নাসের সাডলি। মাত্র তিন শটে জয়সূচক গোলের স্বাদ পায় বেলজিয়াম। লক্ষ্যভেদ করে সাডলি নায়ক হলেও গোলের রূপকার গোল রক্ষক কৌতিরিস। ৯৩ মিনিটে ৩৫ গজ দূর থেকে ফ্রি কিক পায় জাপান। হোন্ডার নেওয়া শট প্রথমে বাঁচিয়ে দেন কৌতিরিস। কর্ণার কিক পায় জাপান। কর্ণার কিক সামনে এগিয়ে লাফিয়ে বল তালুবন্দি করেন গোল রক্ষক।
২ সেকেন্ডে ডি বক্সের ভেতর থেকে আন্ডারআর্ম পাস দেন কেভিন ডি ব্রুনকে। বল নিয়ে দৌড় দেন ম্যানচেস্টার সিটির হয়ে খেলা এ মিড ফিল্ডার। মাঝমাঠ পেরিয়ে ডানদিকে পাস দেন রাইট ব্যাক থমাস ম্যানুয়েরকে। ম্যানুয়ের বল পেয়ে ক্রস করেন সেকেন্ড ব্যবধানে। ততক্ষণে গোল পোস্টের কাছাকাছি লুকাকু ও নাসের সাডলি। নাসেরকে সাড়া দিয়ে বল ছেড়ে দেন লুকাকু। বাম পায়ে শট নিয়ে বল জাপানের জালে পাঠান নাসের। গোল! মাত্র ৯.৯৪ সেকেন্ডে। কর্ণার কিক থেকে কাউন্টার অ্যাটাক। এরপর গোল। সব কিছু এই ৯.৯৪ সেকেন্ডে।
কাউন্টার অ্যাটাকে মাত্র তিন পাসে এমন গোল কি ফুটবল বিশ্ব এর আগে দেখেছে? দেখলেও এতো পরিকল্পিত আক্রমণ নিশ্চয়ই ছিল না। জাপান কল্পনাতেও ভাবেনি অন্তিম মুহূর্তে এমন গোল তারা হজম করবে! নিস্তব্ধ ও নির্বাক মুখমুখোই বলে দিচ্ছিল কতটা হতাশ তারা।

