ঢাকাTuesday , 3 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অবশ্যই আমি মা হতে চাই

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড তারকাদের মধ্যে প্রেমের সম্পর্ক নতুন কোনো ঘটনা নয়। এদের মধ্যে অনেকেই তাদের ভালোবাসার কথা প্রকাশ্যে স্বীকার করে নেন, আবার অনেকে রয়েছেন যারা বিষয়টি গোপন রাখতেই পছন্দ করেন।
বলিউডের অন্যতম আলোচিত জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। রিল লাইফের পাশাপাশি রিয়েল লাইফেও তাদের রসায়ন নিয়ে চর্চা চলছে। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত রাম লীলা সিনেমার শুটিং সেট থেকে তাদের প্রেমের গুঞ্জন শুরু হয়। এরপর থেকে বিভিন্ন সময় তাদের প্রেম, বাগদান ও বিয়ে নিয়ে গুঞ্জন চাউর হয়।
চলতি বছরের শুরুতে আবারো রণবীর-দীপিকার বাগদানের গুঞ্জন শুরু হয়। ভারতীয় মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জানুয়ারিতে দীপিকার জন্মদিনে বাগদান সেরেছেন এ জুটি। এছাড়া চলতি বছর তারা বিয়ের পিঁড়িতে বসছেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে দীপিকা বলেন, ‘আমি যতটা সম্ভব এই প্রসঙ্গ দূরে রাখার চেষ্টা করি। কিন্তু আমি এই গুঞ্জন নিয়ন্ত্রণ করার চেষ্টা বা বন্ধের জন্য লড়াই করি না।’
নিজের মা-বাবাকে জুটি হিসেবে পথিকৃৎ মনে করেন দীপিকা। এই অভিনেত্রী বলেন, ‘জুটি হিসেবে তারা যেমন এবং যেভাবে পরিবারকে একত্রিত করে রাখেন সেই হিসেবে তারা আমার পথিকৃৎ।’ ভবিষ্যতে মা হওয়ার ইচ্ছে রয়েছে কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘অবশ্যই আমি মা হতে চাই।’