ঢাকাMonday , 2 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পেলে-রোনাল্ডোর আরো কাছে নেইমার

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে আছেন পেলে। তিনি ৯২ ম্যাচ খেলে গোল করেছেন ৭৭টি। তার পরেই অবস্থান করছেন রোনাল্ডো। তিনি ৯৮ ম্যাচ খেলে গোল করেছেন ৬২টি। এই দুজনের পেছনেই রয়েছেন নেইমার দ্য সিলভা। ৮৯ ম্যাচ খেলে তিনি গোল করেছেন ৫৭টি। রোনাল্ডোকে ছুঁতে তার মাত্র ৫ গোল প্রয়োজন। আর পেলেকে ছুঁতে ২০ গোল। নেইমারের যা বয়স তাতে পেলের রেকর্ড ভেঙে দেওয়াটা তার জন্য সময়ের ব্যাপার মাত্র।
অবশ্য তিনি ইতিমধ্যে কিংবদন্তি রোমারিওকে পেছনে ফেলেছেন। রোমারিও ব্রাজিলের হয়ে ৭০ ম্যাচ খেলে গোল করেছিলেন ৫৫টি। বিশ্বকাপে মাঠে নামার আগে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করে তিনি রোমারিওকে ছুঁয়ে ফেলেছিলেন। এরপর কোস্টারিকার বিপক্ষে গোল করে তাকে ছাড়িয়ে গেছেন। আজ আরো এক গোল করে রোমারিওর চেয়ে ২ গোলে এগিয়ে গেছেন। লক্ষ্য এখন রোনাল্ডো ও পেলে।
আজ সোমবার মেক্সিকোর বিপক্ষে ৫১ মিনিটে করা নেইমারের গোলটি ছিল বিশ্বকাপে তার ষষ্ঠ গোল। তার আগে বিশ্বকাপে ব্রাজিলের হয়ে ছয়টি করে গোল করেছিলেন রবার্তো রিভেলিনো ও বেবেতো। তাদেরকে আজ ছুঁয়ে ফেলেছেন নেইমার। কোয়ার্টার ফাইনালে গোল পেলে তাদের ছাড়িয়ে যাবেন তিনি।