স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটি ছিল জার্মানির দখলে। তারা ২২৬ গোল নিয়ে এককভাবে শীর্ষে ছিল। সার্বিয়ার বিপক্ষে গ্রুপপর্বে ২ গোল করে জার্মানির রেকর্ড ছুঁয়ে ফেলেছিল ব্রাজিল। আর আজ ম্যাচের ৫১ মিনিটে নেইমার গোল করে জার্মানিকে পেছনে ফেলেন। তাতে ২২৭ গোল নিয়ে ব্রাজিল হয়ে যায় বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করা একমাত্র দেশ।
এরপর ৮৮ মিনিটে ফিরমিনো গোল করে সেটাকে নিয়ে যান ২২৮ তে। কোয়ার্টার ফাইনালে গোল পেলে, তারপর যদি সেমিফাইনাল ও ফাইনাল খেলতে পারে তাহলে এই সংখ্যাটাকে কতদূর নিয়ে যেতে পারেন নেইমার-কুতিনহোরা দেখার বিষয়।
তিতের তত্ত্বাবধানে এটা ছিল ব্রাজিলের ২৫তম ম্যাচ। এই ২৫ ম্যাচে ব্রাজিল মাত্র ৬টি গোল হজম করেছে। আজকের জয়টি ছিল রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের টানা তৃতীয় জয়। তাদের এই জয়যাত্রা কোথায় গিয়ে থামে দেখার বিষয়।

