ঢাকাSunday , 1 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাল থেকে রাজমহলে বাপ্পি-অপু

Link Copied!

বিনোদন প্রতিবেদক : সাভারের রাজমহল রিসোর্টে একসঙ্গে দীর্ঘ সময় কাটাবেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। সিনেমার শুটিংয়ের প্রয়োজনেই রাজমহল রিসোর্টে আগামীকাল সোমবার তাদের একসঙ্গে দেখা যাবে।
দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ সিনেমার শেষ লটের শুটিংয়ে অংশ নিবেন এই জুটি। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত এই সিনেমাটির পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য রচনা করেছেন দেবাশীষ বিশ্বাস।
এ প্রসঙ্গে পরিচালক দেবাশীষ বিশ্বাস বলেন, ‘গত ২৮ জুন থেকে তৃতীয় লটের শুটিং করছি। আগামীকাল থেকে অপু বিশ্বাস ও বাপ্পি চৌধুরী শুটিংয়ে অংশ নিবেন। এই লটে সিনেমাটির শুটিং শেষ হবে। এরপর শুধু সিনেমাটির গানের শুটিং বাকি থাকবে।’
সৈয়দ আশিক রহমানের প্রযোজনায় ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ সিনেমায় বাপ্পি-অপু ছাড়াও আরো অভিনয় করছেন সাদেক বাচ্চু, রেবেকা, আফজাল শরীফ, চিকন আলী, কাবিলা, শাহীন খান, হারুন কিসিঞ্জার, বরদা মিঠু প্রমুখ।
দীর্ঘ ১৭ বছর পর নির্মাতা দেবাশীষ বিশ্বাস ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমার সিক্যুয়েল নির্মাণ করছেন।এতে জুটি বেঁধে অভিনয় করবেন অপু বিশ্বাস ও বাপ্পি চৌধুরী। ২০০১ সালে রিয়াজ-শাবনূর জুটি অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমাটি মুক্তি পেয়েছিল।পরের বছরই কলকাতায় সিনেমাটির রিমেক করেন হরনাথ চক্রবর্তী। প্রসেনজিৎ ও ঋতুপর্ণা অভিনীত সিনেমাটি সেখানেও ব্যবসাসফল হয়।