ঢাকাSunday , 1 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৭৪ রানে জিতল পাকিস্তান

Link Copied!

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়ে শুরু করেছে পাকিস্তান। রোববার হারারে স্পোর্টস ক্লাব মাঠে তারা ৭৪ রানে হারিয়েছে স্বাগতিক জিম্বাবুয়েকে। পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৮২ রান করে। জবাবে ১৭.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০৮ রানের বেশি করতে পারেনি জিম্বাবুয়ে। ৭৪ রানে জয় পায় টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা পাকিস্তান।
বল হাতে পাকিস্তানের এমন জয়ে অবদান রেখেছেন মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ নাওয়াজ, উসমান খান ও হাসান আলী। হাফিজ ৫ বল করে ৩ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন। নাওয়াজ ৪ ওভার বল করে ১১ রান দিয়ে নিয়েছেন ২টি উইকেট। ৩ ওভার বল করে ১১ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন উসমান খানও। হাসান আলী ২ ওভারে ১৯ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন।
তার আগে ১৮২ রানের সংগ্রহ পেতে ব্যাট হাতে অবদান রেখেছেন ফখর জামান, আসিফ আলী ও শোয়েব মালিক। ফখর ৪০ বল খেলে ৩টি চার ও ৩ ছক্কায় ৬১ রান করেন। আসিফ ২১ বল খেলে ১ চার ও ৪ ছক্কায় ৪১ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে ২৪ বলে ২ চার ও ১ ছক্কায় ৩৭ রানে অপরাজিত থাকেন শোয়েব মালিক। তারা দুজন পঞ্চম উইকেটে ৫.২ ওভারে ৬২ রান তোলেন।
বল হাতে জিম্বাবুয়ের তেন্দাই সিসোরো ২টি উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট নিয়েছেন জারভিস ও চিবাবা। আর ব্যাট হাতে সর্বোচ্চ ৪৩ রান করেন তারিসাই মুসাকান্দা। ২৭টি রান করেছেন সলোমান মিরে। আর ১৪টি রান এসেছে চিগম্বুরার ব্যাট থেকে।