ঢাকাSaturday , 30 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে বিজয় দলকে ভবিষ্যতে জয়ী হবার পথ দেখাবে

Link Copied!

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে আওয়ামী লীগগের বিজয় দলকে ভবিষ্যতে বিজয়ী হবার পথ দেখাবে। তিনি বলেন, এই বিজয়ে এটাই প্রমাণ হয়েছে আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে, যদি আওয়ামী লীগ কোন কিছু অর্জন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয় তখন কেউ তাকে বাধা দিয়ে থামিয়ে রাখতে পারে না।’
শনিবার গাজীপুর সিটির নবনির্বাচিত মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ও কমিশনাররা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। সাক্ষাৎকালে মেয়র জাহাঙ্গীর আলম নৌকার বিজয়ে প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী এ সময় নবনির্বাচিত মেয়র ও কমিশনারদের শুভেচ্ছা এবং নির্বাচনে নৌকাকে বিজয়ী করায় গাজীপুরবাসীকে অভিনন্দন জানান। তিনি এই বিজয়কে আওয়ামী লীগের ঐক্যের বিজয় উল্লেখ করে বলেন ‘গাজীপুরের এই বিজয় দলকে ভবিষ্যতে বিজয়ী হবার পথ দেখাবে।’
দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান এবং নবনির্বাচিত মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
প্রধানমন্ত্রী তাঁর ভাষণে দেশের আর্থসামাজিক উন্নয়নের খণ্ডচিত্র তুলে ধরে উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আওয়ামী লীগকে পুণরায় দেশ শাসনের দায়িত্বে আসার ওপর গুরুত্বারোপ করেন। তিনি এ জন্য দলের শৃঙ্খলা বজায় রেখে দলের মধ্যে নবীন-প্রবীণের সমন্বয় সাধনের ওপর গুরুত্বারোপ করেন।