ঢাকাSaturday , 30 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলনের প্রস্তুতিকালে কোটা সংস্কার আন্দোলনের নেতাদের ওপর ‘হামলার’ প্রতিবাদে সারা দেশের সব বিশ্ববিদ্যালয়-কলেজে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জন এবং অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
আগামীকাল রোববার থেকে এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের সংবাদ সম্মেলনে বাধা ও হামলার প্রতিবাদে আগামীকাল থেকে সব বিশ্ববিদ্যালয়-কলেজে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন এবং সারা দেশে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করা হবে।’
এর আগে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে ছাত্রলীগের নেতা-কর্মীরা কোটা সংস্কার আন্দোলনের নেতাদের মারধর করেন বলে অভিযোগ করা হয়। আন্দোলনকারীরা দাবি করেন, কোটা সংস্কার নিয়ে প্রজ্ঞাপন জারির দাবিতে তারা সকালে সংবাদ সম্মেলন করতে যান ক্যাম্পাসে। এ সময় তাদের বাধা দিয়ে দফায় দফায় মারধর করা হয়।
এতে ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র ও কোটা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর (২৪), আব্দুল্লাহ (২৩), আতাউল্লাহ (২৫), সাদ্দাম হোসেন (২৫), সাহেদ (২৫) এবং হায়দার আহত হন। আহতদের অভিযোগ, ছাত্রলীগের নেতারাই তাদের ওপর হামলা চালিয়েছেন।
আন্দোলনকারীদের বক্তব্য, কোটা বাতিল বলে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তারপর প্রায় তিন মাস পার হলেও প্রজ্ঞাপন জারির কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই নতুন করে আন্দোলনের প্রস্তুতির জন্য শনিবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন ডাকেন তারা। কিন্তু এই সংবাদ সম্মেলন শুরুর আগেই কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা হয়।