ঢাকাFriday , 29 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দীপ্ত টিভিতে নতুন দুই ধারাবাহিক নাটক

Link Copied!

বিনোদন ডেস্ক : বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভিতে নতুন দুটি ধারাবাহিক নাটকের প্রচার শুরু হতে যাচ্ছে। চলতি মাস ও আগামী জুলাই মাসের শেষের দিকে ‘নিউইয়র্ক থেকে বলছি’ ও ‘মধ্যবর্তিনী’ নাটক দুটির প্রচার শুরু হবে। আজ বৃহস্পতিবার টিভি চ্যানেলটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
নিউ ইয়র্ক প্রবাসী একদল বাংলাদেশি আর ঢাকায় রেখে যাওয়া তাদের প্রিয়জনদের পথচলার গল্প নিয়ে তৈরি হয়েছে ‘নিউইয়র্ক থেকে বলছি’ নাটকের কাহিনি। ধারাবাহিক এ নাটকটি রচনা করেছেন রূপান্তর। পরিচালনা করেছেন রহমত উল্লাহ তুহিন। এতে অভিনয়ে করেছেন রাইসুল ইসলাম আসাদ, শহীদুজ্জামান সেলিম, টনি ডায়েস, ইন্তেখাব দিনার, হিল্লোল, সাবেরি আলম, তারিন, নওশিন, রিচি সোলায়মান, ইশানা, জেনিসহ অনেকে। ৩০ জুন থেকে নাটকটির প্রচার শুরু হবে। সপ্তাহে শনি-বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা ও রাত সাড়ে ৯টায় নাটকটি প্রচারিত হবে।
ছকে বাঁধা নিস্তরঙ্গ জীবনে অসুস্থ শাম্মী সংসারে পূর্ণতা আনতে স্বামী ইমরানের আরেকটা বিয়ে দিতে চান। ভালোবাসার বদলে ঘৃণা, মমতার বদলে ছলনা, ষড়যন্ত্র শাম্মীদের উপহার দেয় সে। রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্রুপদী গল্প ‘মধ্যবর্তিনী’ থেকে অনুপ্রাণিত হয়ে ধারাবাহিক নাটকটি রচনা করেছেন আহমেদ খান হীরক। এটি পরিচালনা করেছেন রাজু খান। এতে অভিনয় করেছেন সোহানা সাবা, আনিসুর রহমান মিলন, শারমিন আঁখি, ডলি জহুর, শতাব্দী ওয়াদুদ, কল্যাণ কোরাইয়া, নাবিলাসহ অনেকে। আগামী ১৪ জুলাই থেকে সপ্তাহে শনি-বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা ও রাত সাড়ে ৮টায় নাটকটি প্রচারিত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী উরফী আহমদ, অনুষ্ঠান প্রধান ফুয়াদ চৌধুরী, অভিনেতা আদনান ফারুক হিল্লোল ও অভিনেত্রী নওশীন। এছাড়াও ধারাবাহিক নাটক দুটির পরিচালকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।