ঢাকাFriday , 29 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নেপালে একঝাঁক তারকা

Link Copied!

বিনোদন ডেস্ক : নেপালে অবস্থান করছেন ছোট পর্দার একঝাঁক তারকা অভিনয়শিল্পী। এফ এস নাঈম, অপর্ণা ঘোষ, সাদিয়া জাহান প্রভা, জোভান, শবনম ফারিয়া, আজমেরী আশাসহ ২৫জনের একটি ইউনিট সেখানে অবস্থান করছেন। গত ২০ জুন নেপালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তারা।
ঈদুল আজহা উপলক্ষে নির্মিত হচ্ছে ১০টি একক নাটক। বাঁধন ড্রিম ভিশন প্রযোজিত এসব নাটক পরিচালনা করছেন দীপু হাজরা ও অঞ্জন আইচ। নাটকগুলো রচনা করেছেন মাসুম শাহরিয়ার, অঞ্জন আইচ, আহসান আলমগীর, জুয়েল কবির, রূপান্তর, পারভেজ ইমাম প্রমুখ। বর্তমানে এসব নাটকের শুটিংয়ের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন ইউনিটের কলাকুশলীরা।
প্রযোজনা সংস্থা বাঁধন ড্রিম ভিশনের কর্ণধার মোহাম্মদ বোরহান খান। আজ শুক্রবার নেপাল থেকে মুঠোফোনে কথা বলেন তিনি। এ প্রসঙ্গে মোহাম্মদ বোরহান খান বলেন, ‘আমার প্রযোজনা সংস্থা থেকে নির্মিত বেশির ভাগ নাটক-টেলিফিল্মের শুটিং দেশের বাইরে করে থাকি। বরাবরের মতো এবারো বেশ কিছু নাটক নিয়ে হিমালয়কন্যাখ্যাত দেশ নেপালে এসেছি। নাটকগুলোতে থাকছে বেশ কিছু চমক। আশা করি দর্শকদের পছন্দ হবে।’
তিনি আরো বলেন, ‘নাটকগুলোর কাজ ভালো হচ্ছে। নেপালের বিভিন্ন মনোরম স্থানে এখনো শুটিং চলছে। আগামীকাল শুটিং শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’
এসব নাটকে আরো অভিনয় করছেন নাবিলা ইসলাম, মনোজ কুমার প্রামানিক, টুটুল চৌধুরী, মিয়া ফারুক, আসিফ নজরুল, আহসান আলমগীর, মাহবুব শাহীনসহ নেপালের স্থানীয় কয়েকজন শিল্পী। ঈদুল আজহায় বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকগুলো প্রচারিত হবে।