ঢাকাFriday , 29 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘গেমারু’ নাদিয়া-ইরফান

Link Copied!

বিনোদন ডেস্ক : সজল খুব শান্ত ও বিনয়ী ছেলে। বাবা-মায়ের একমাত্র ছেলে হওয়ায় তাদের কথা মতো বিয়ে করার জন্য পাত্রী দেখতে যান তিনি। অনতিকে দেখতে গিয়ে পছন্দ করেন। বিয়ের কথা পাকাপাকি হওয়ার আগে অনতির ইচ্ছে মতো নিজেকে সাহসী হিসেবে তুলে ধরার চেষ্টা করেন সজল। ব্লু-হোয়েল গেমের মতো সব চ্যালেঞ্জিং ধাপ ছুড়ে দেন অনতি। সেখানে জিতলেই তিনি বিয়ে করবেন সজলকে!
গেমের প্রতিটি ধাপে সজলকে নানা ঝামেলায় ফেলতে থাকেন অনতি। যেমন, নীচে ঘুমানো, তার প্রসাধনীর জিনিসপত্র নিয়ে পেছনে পেছনে ঘোরা, হাত দিয়ে মুখে তুলে খাবার খাওয়ানো, রোদে ছাতা নিয়ে পেছনে থাকা ছাড়াও নানা ঘটনার জন্য সজল বিরক্ত হয়ে যান! কিন্তু তিনি জিততেই চান। এক পর্যায়ে ঘটে লোমহর্ষক ঘটনা। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘গেমারু’।
মিজানুর রহমান বেলালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাহেল সুমন। নাটকটির সজল চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। অনতি চরিত্রে দেখা যাবে সালহা খানম নাদিয়াকে। এছাড়াও এতে অভিনয় করেছেন শবনম পারভীন, খলিলুর রহমান কাদেরী, খায়রুল আলম টিপু, স্বপ্না শেখ প্রমুখ। আগামী ৩০ জুন শনিবার বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে নাটকটি প্রচারিত হবে।