ঢাকাThursday , 28 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে ছুরিকাঘাতে নিহত ১

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কুড়িল বিশ্বরোডে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কামরুল ইসলাম (২৬) নামে এক পিকআপভ্যান চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার আব্দুর রহমানের ছেলে কামরুল। তিনি ঢাকার লালবাগ এলাকার রহমতগঞ্জে থাকতেন।
কামরুলের সহকারী রফিক জানান, ময়মনসিংহে ট্রিপ নামিয়ে এসে ভোরে কুড়িল বিশ্বরোডে চা খেতে নামেন কামরুল। এসময় কয়েকজন ছিনতাইকারী কামরুলকে ঘিরে ধরে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু তিনি মোবাইল ও টাকা না দিলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে।
কামরুলকে উদ্ধার করতে গেলে রফিককেও মারধর করে তারা। পরে কামরুলকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, নিহতের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।