ঢাকাWednesday , 27 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে গলা কেটে হত্যা

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় ইলহাম (১২) নামের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকাল ১০টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে। বাসায় পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে দুর্বৃত্তরা বাসায় প্রবেশ করে তাকে গলা কেটে হত্যা করেছে বলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ১০টার দিকে ইলহামকে গলাকাটা মুমূর্ষু অবস্থায় তার পরিবারের সদস্যরা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে কিশোরী ইলহামকে বাসায় রেখে তার মা অপর সন্তানকে স্কুলে দিয়ে আসতে যান। সকাল ১০টার দিকে মা বাসায় ফিরে দেখে তার কন্যা রক্তাক্ত অবস্থায় বাসার মেঝেতে ছটফট করছে। দ্রুত তাকে নিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।
বাকলিয়া থানা পুলিশ বর্তমানে ঘটনাস্থলে রয়েছে। কে বা কারা, কী উদ্দেশ্যে ওই কিশোরীকে হত্যা করেছে এ ব্যাপারে নিশ্চিত করে কিছু জানা যায়নি। নিহত ইলহাম নগরীর মেরন সান স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।