ঢাকাTuesday , 26 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যশোরে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে নিহত ১

Link Copied!

যশোর প্রতিনিধি : যশোরে দুই দল সন্ত্রাসীর বন্দুকযুদ্ধে অজ্ঞাতপরিচয়ের এক সন্ত্রাসী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে যশোরের চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের নিমতলা নামক স্থানে এ ঘটনা ঘটেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। তবে তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।
যশোরের চৌগাছা থানার ওসি খন্দকার শামীম উদ্দিন জানান, মঙ্গলবার ভোররাতে তারা খবর পান ফুলসারা ইউনিয়নের নিমতলা এলাকায় দুই দল সন্ত্রাসী গোলাগুলি করছে। এ খবরের ভিত্তিতে তারা ওই এলাকায় অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরিচয় এক সন্ত্রাসীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে। তবে তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।