ঢাকাTuesday , 26 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে ট্রাক উল্টে আহত ২, ট্রেনে কাটা পড়ে নিহত ১

Link Copied!

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের রসুলপুরে আমভর্তি ট্রাক উল্টে দুইজন আহত হয়েছেন। অন্যদিকে, কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন একজন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী আমভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো ন-১৩৭৫১৪) ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর নামক স্থানে আসলে এর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ট্রাকটি মহাসড়কে উল্টে গেলে চালকসহ দুইজন আহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।
এদিকে টাঙ্গাইলের কালিহাতীতে চর ভাবলা নামক এলাকায় রেললাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি নিহত হয়েছেন। সকালে স্থানীয়রা তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে জিআরপি থানা পুলিশ এসে লাশ নিয়ে যায়।