ঢাকাTuesday , 26 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে বজ্রপাতে ২ শিশু নিহত

Link Copied!

রংপুর প্রতিনিধি : রংপুরের মিঠাপুকুর উপজেলায় বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার লতিবপুর ইউনিয়নের অভিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
লতিবপুর ইউনিয়নের চেয়ারম্যান ইদ্রিশ আলী মণ্ডল জানান, ওই গ্রামের আলমগীর হোসেনের ছেলে শাহজালাল (৭) এবং একই এলাকার মনজু মিয়ার ছেলে নাইম (৬) সন্ধ্যার দিকে বাড়ির পাশে খোলা জায়গায় খেলা করছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে শিশু দুটি গুরুতর আহত হয়। পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে চেয়ারম্যান জানান।