ঢাকাMonday , 25 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সৌদিতে দুর্ঘটনায় লক্ষ্মীপুরের ফয়সল নিহত

Link Copied!

লক্ষ্মীপুর সংবাদদাতা : সৌদি আরবে দুর্ঘটনায় নাছির উদ্দিন ফয়সল (৩০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।রোববার সৌদির হাইলি শহরের একটি রেললাইন নির্মাণ সামগ্রীর কারখানায় মেশিন পরিষ্কার করার সময় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ফয়সল লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর বাদাম ইউনিয়নের পশ্চিম কলাকোপা গ্রামের মৃত মাস্টার আব্দুস সহিদের ছেলে বলে জানা গেছে।
নিহতের স্বজনরা জানান, পারিবারিক অভাব-অনটন মোচনের উদ্দেশ্যে সাত বছর আগে সৌদি আরব যান ফয়সল। পাঁচ মাস আগে দেশে এসে বিয়েও করেন। বিয়ের পরে দেড় মাস বাড়িতে থেকে আবার সৌদির কর্মস্থলে ফিরে যান। রাতে কারখানার একটি মেশিন পরিষ্কার করার সময় দুর্ঘটনায় তার মৃত্যু হয়। নিহতের বড় ভাই জসিম আযম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।