ঢাকাSunday , 24 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সলঙ্গায় বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ২

Link Copied!

সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের সলঙ্গা থানার হরিণচড়া এলাকায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১৫ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় ক্লিনিকে ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার ভোররাতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার হরিণচড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক আশরাফুল ইসলাম জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে আরপি স্পেশাল নামে যাত্রীবাহী একটি বাস মহাসড়কের হরিণচড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যায়।
লাশ ও দুর্ঘটনা কবলিত বাস ও পিকআপ ভ্যান থানা হেফাজতে রয়েছে বলে তিনি জানান।