ঢাকাSaturday , 23 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় স্বামী-স্ত্রী বিদুৎস্পৃষ্ট, স্ত্রীর মৃত্যু

Link Copied!

নওগাঁ সংবাদদাতা : নওগাঁর মহাদেবপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাহিদা বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এসময় তার স্বামী সাইদুর রহমানও গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার ভিমপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মহাদেবপুর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল হক জানান, সকালে সাহিদা বেগম বাথরুমে ঢুকে লোহার দরজা লাগাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় সাইদুর রহমান তাকে বাঁচাতে ছুটে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরিবারের লোকজন দ্রুত বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দিলে স্বামী-স্ত্রী মাটিতে লুটিয়ে পড়েন। কিন্তু ঘটনাস্থলেই স্ত্রী সাহিদার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় স্বামী সাইদুরকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।