ঢাকাSaturday , 23 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুরানা পল্টনে কিশোরের লাশ উদ্ধার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পুরানা পল্টনের একটি নির্মাণাধীন ভবনের বেজমেন্ট থেকে আল আমিন (১৭) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুর ১২টার দিকে পল্টনের ৪০/১ নম্বর বাড়ি থেকে আল আমিনের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। জানা গেছে, আল আমিন ফকিরাপুল এলাকার কোমর গলির একটি ছাপাখানায় কাজ করত।
পল্টন থানার এসআই ইব্রাহিম খলিল উল্লাহ জানান, পুলিশের ধারণা, ওই কিশোরকে কেউ হত্যা করেছে। নির্মাণাধীন ভবনের ওপর থেকে ফেলে দুর্বৃত্তরা তাকে হত্যা করতে পারে। এছাড়া অন্য কোনো বিষয় আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।