ঢাকাFriday , 22 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাস খাদে পড়ে নিহত ২

Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন বাসযাত্রী। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের ভ্ইুয়াগাঁতী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
রায়গঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার (এসও) মোজাম্মেল হোসেন জানান, ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী মীরপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভুইয়াগাঁতী বাজার এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ওই বাসের ২২ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নামিরা আসমা জানান, আহতদের মধ্যে দুইজন হাসপাতালে আসার পথেই মারা গেছেন। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে আরো তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন এ চিকিৎসক।