ঢাকাFriday , 22 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে বন্দুকযুদ্ধে ২ মাদকবিক্রেতা নিহত

Link Copied!

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশাল ও তারাকান্দা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদকবিক্রেতা নিহত হয়েছেন। নিহত মাদকবিক্রেতারা হলেন- স্বপন (৩০) ও আলী হোসেন (৩৮)। পৃথক পৃথক ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার দিনগত রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট থানা পুলিশ এ ঘটনার সত্যতা স্বীকার করেছে।
ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান জানান, মাদক বেচা-কেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৪টার দিকে ত্রিশালে অভিযান চালানো হয়। এক পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন মাদক বিক্রেতারা। পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে মাদকবিক্রেতা স্বপন গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি রামদা ও দুইশ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
এদিকে রাত পৌনে ৩টার দিকে তারাকান্দা-ফুলপুর মহাসড়কের পশ্চিম পাশে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন মাদক বিক্রেতারা। পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে মাদকবিক্রেতা আলী হোসেন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘নিহত মাদকবিক্রেতা আলী হোসেনের বিরুদ্ধে মাদকসহ ২০টি মামলা রয়েছে।’