ঢাকাThursday , 21 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ৫

Link Copied!

খুলনা প্রতিনিধি : খুলনায় যাত্রীবাহী বাস খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৫ জন। নিহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন-মো. শরিফুল ইসলাম (৩৫) ও মোস্তফা গাজী (৪৫)। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বরাতিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন জানান, পাইকগাছা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি যাত্রীবাহী বাস দুপুরে বরাতিয়া নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদের পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত ও ১৫ জন আহত হন। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।