ফরিদপুর প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়।
বৃহস্পতিবার সকালে আলীপুর ব্রিজ এলাকায় জেলা বিএনপির সভাপতি শাহাজাদা মিয়ার নেতৃত্বে বিএনপি নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করার সময় এ ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা বিএনপির ব্যানারে সিনিয়র যুগ্ম সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের নেতৃত্বে শহরের আলীপুর এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ইমাম উদ্দিন স্কয়ারে দিকে যাচ্ছিল। এ সময় বাটা বাজারের সামনে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশ তাদের ব্যানার ছিনিয়ে নিয়ে লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

