ঢাকাThursday , 21 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে জিহাদ হোসেন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তালার গঙ্গারামপুর পাকা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। নিহত জিহাদ গঙ্গারামপুর গ্রামের হাসান গাজীর ছেলে।
স্থানীয়রা জানান, হাতিটা পাকা ব্রিজের কাছে বাঁধা ছিল। অন্য লোকজনের সঙ্গে জিহাদও হাতি দেখতে সেখানে দাঁড়িয়ে ছিল। হাতিটা হঠাৎ জিহাদকে শুড় দিয়ে পেঁচিয়ে পায়ের তলায় নিয়ে পিষ্ট করে মেরে ফেলে।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি রাসেল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাতিটিকে আটক করে। তবে হাতির মাহুত পালিয়ে গেছে।