ঢাকাThursday , 14 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসচাপায় অজ্ঞাত (৬৫) এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে কাশিয়ানীর চাপতা এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন ওই নারী। এ সময় দ্রুতগামী একটি বাস ওই নারীকে চাপা দিলে মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন আবস্থায় দুপুরে তিনি মারা যান।