ঢাকাMonday , 11 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইছামতির চর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

Link Copied!

সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের রায়গঞ্জে ইছামতির নদীর চর থেকে আমিনা খাতুন (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পাঙ্গাসী ইউনিয়নের চক গোবিন্দপুর গ্রামে ইছামতি নদীর চর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আমিনা (২২) চক গোবিন্দপুর গ্রামের হাসান আলীর মেয়ে ও একই গ্রামের শাহীন শেখের স্ত্রী।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চানন্দ সরকার জানান, পাঙ্গাসী ব্রিজের উত্তর পাশে ইছামতী নদীর একটি চরে ওই গৃহবধূর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
ওসি জানান, নিহতের শরীরে কোনো জখম বা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কীভাবে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।