ঢাকাMonday , 11 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিশু ধর্ষণের পর হত্যা : ৪ জনের মৃত্যুদণ্ড

Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আলীরটেক এলাকার ১০ বছরের শিশু খাদিজাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ১৫ বছর পর চার আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার সকাল পৌনে ১২টায় নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জুয়েল রানা এ রায় ঘোষণা করেন। খাদিজা সদর উপজেলার আলীরটেক এলাকায় আলী আকবরের মেয়ে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সুমন, আলামিন, আবুল কালাম, শাহাদাত। রায় ঘোষণার সময় আসামিরা কেউ আদালতে উপস্থিত ছিলেন না।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি রকিবউদ্দিন জানান, আসামিদের অনুপস্থিতিতে চারজনকে শিশু খাদিজাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।
উল্লেখ্য, ২০০৩ সালের ১৩ জানুয়ারি সন্ধ্যায় আলীরটেক এলাকার শিশু খাদিজাকে তার নিজ বাড়ির পাশ থেকে তুলে নিয়ে পাশের একটি সরিষা খেতে ধর্ষণের পর হত্যা করে আসামি। পরদিন সকালে শিশুটির লাশ খুঁজে পান তার স্বজনেরা।