ঢাকাMonday , 11 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নানা-নাতনি নিহত

Link Copied!

নওগাঁ সংবাদদাতা : নওগাঁর মান্দা উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের চেয়ারম্যানের মোড় নামক স্থানে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নানা-নাতনি নিহত হয়েছেন।
সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার ক্ষুদ্র নারায়ণপুর গ্রামের ইব্রাহীম হোসেন (৫৬) ও তার ১৪ বছরের নাতনি রোকাইয়া আক্তার মিতা।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান জানান, সকালে রাজশাহী থেকে একটি সিএনজিতে করে নওগাঁ আসছিলেন নানা, নাতনি মিতা ও মিতার বাবা আলমগীর হোসেন। এ সময় উপজেলার চেয়ারম্যানের মোড়ে আসলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে সিএনজির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন নানা ও নাতনি। পরে দুই গাড়ির ড্রাইভারসহ আহত তিনজনকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ঈদ উদযাপনের জন্য ঢাকা থেকে রাজশাহী হয়ে নওগাঁ আসছিল ওই পরিবার।