ঢাকাMonday , 11 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

Link Copied!

সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে শাহীন (৪০) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও তিনশ’ পিস ইয়াবা উদ্ধার করেছে।
সোমবার ভোরে পৌর এলাকার চর রায়পুর রেলওয়ে স্টেশনের পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত শাহীন শেখ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার মৃত দানেজ সেখ ওরফে দানুর ছেলে।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ জানান, রায়পুর রেলওয়ে স্টেশন এলাকায় মাদকবিরোধী অভিযান চলাকালে গোয়েন্দা পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গুলি বিনিময় হয়। এতে ঘটনাস্থলে শাহিন মারা যান এবং তিন পুলিশ সদস্য আহত হন। এ ছাড়াও ঘটনাস্থল থেকে একটি রিভলবার, দুই রাউন্ড গুলি ও তিনশ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।