ঢাকাSunday , 10 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পড়তে গিয়ে তৃতীয় শ্রেণির ছাত্র অপহৃত

Link Copied!

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ার মিরপুরে প্রাইভেট পড়তে গিয়ে দেব দত্ত (৯) নামের এক তৃতীয় শ্রেণির স্কুলছাত্র অপহৃত হয়েছে।
রোববার দুপুর ১টা পর্যন্ত ওই স্কুলছাত্রের কোনো খোঁজ পাওয়া যায়নি। ইতোমধ্যে তার পরিবারের কাছ থেকে অপহরণকারীরা ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।
জানা যায়, শনিবার উপজেলার চিথলিয়া ইউনিয়নের চিথলিয়া গ্রামে প্রাইভেট পড়তে যাওয়ার সময় মোটরসাইকেলে দুইজন এসে রাস্তা থেকে দেব দত্তকে তুলে নিয়ে যায়।
দেব দত্ত চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ফার্স্ট বয় এবং শিশুটি ওই গ্রামের পবিত্র দত্তের ছেলে। পবিত্র দত্ত বরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, অপহৃত শিশুটিকে উদ্ধার করার জন্য পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।