ঢাকাSunday , 10 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে কিশোরী নিখোঁজের দুই ঘণ্টা পর লাশ

Link Copied!

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলায় নিখোঁজের দুই ঘণ্টা পর আছমা আক্তার (১৪) নামের এক কিশোরীর সন্ধান মিলল পুকুরে ভাসমান অবস্থায়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. জয়নাল আবেদিন মৃত ঘোষণা করেন।
শনিবার রাতে উপজেলা শাকচর ইউনিয়নের দক্ষিণ শাকচর গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, নির্যাতন করে আছমাকে হত্যা করা হয়েছে। নিহত কিশোরী দক্ষিণ শাকচর গ্রামের ফয়েজ আহম্মদ ও পিয়ারা বেগমের কন্যা।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর থেকে আছমা নিখোঁজ হন। বিভিন্ন স্থানে খোঁজ-খবর করেও তার সন্ধান পাওয়া যায়নি। দুই ঘণ্টা পর তাদের নিজ পুকুরে ভাসমান অবস্থায় আছমাকে দেখতে পান বড় ভাই মাসুদ ও চাচাতো ভাই রুবেল। পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের দাবি, নির্যাতন করে হত্যা করা হয়েছে আছমাকে। অন্যদিকে, কিশোরীর মামা হানিফের দাবি, ধর্ষণ করে আছমাকে হত্যা করা হয়েছে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জয়নাল আবেদিন বলেন, ‘নিহত কিশোরীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।’
জেলা পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন বলেন, ‘নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’