ঢাকাSunday , 10 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে ছুরিকাঘাতে দুইজনকে খুন

Link Copied!

মেডিক্যাল প্রতিবেদক : রাজধানীর সবুজবাগে ও কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে দুজনকে খুন করা হয়েছে। সবুজবাগে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাহাত (২৪) নামে এক যুবক খুন হন। শনিবার রাত ১০টার দিকে নতুনপাড়া বালুরমাঠ থেকে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। পরে তার বাবা বাবুল সর্দার তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে তিনি মারা যান।
এদিকে কামরাঙ্গীচরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী পিয়ারা বেগম (৩০) নিহত হয়েছেন।
শনিবার রাতে পারিবারিক কলহের জেরে স্বামী সোহরাব হোসেন তাকে ছুরিকাঘাত করেন। ছেলে শফিকুল ইসলাম পিয়ারা বেগমকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। রোববার সকাল ৮টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় সোহরাব হোসেনকে আটক করেছে পুলিশ।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।