ঢাকাSaturday , 9 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুকুরে ডুবে ২ কিশোরের মৃত্যু

Link Copied!

বরিশাল প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের চাঙ্গুরিয়া বায়তুল আমান মসজিদ কমপ্লেক্সের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মাইনুল হক সোহেল জানান, স্থানীয় চাংগুরিয়া গ্রামের বাসিন্দা মো. ইসমাইলের ছেলে ৭ম শ্রেণীর ছাত্র মো. রাহাত (১২) এবং তার বন্ধু একই গ্রামের মো. রাজ্জাকের ছেলে মো. রুম্মন (১৩) পুকুরে গোসল করতে নামে। তারা দীর্ঘক্ষণ পুকুরের পানিতে ডুবোডুবি খেলে। এক পর্যায়ে রাহাত ডুব দিয়ে পুকুরের ইট-সিমেন্ট দিয়ে তৈরি ঘাটের নিচে গিয়ে আটকা পড়ে। তাকে উদ্ধার করতে গিয়ে রুম্মন সেখানে আটকা পড়ে।
পরে বানারীপাড়া ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তাদের একটি দল ঘটনাস্থলে গিয়ে বিকেল ৬টার দিকে ঘাটের নিচ থেকে তাদের উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উজিরপুর থানার ওসি শিশির কুমার পাল পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।