রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর তানোরে গাঁজাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার পিঁপড়া কালনা এলাকা থেকে ৮০০ গ্রাম গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- একেন আলী (৫০) ও তার স্ত্রী সেতারা বিবি (৪২)।
তানোর থানার ওসি রেজাউল ইসলাম জানান, ওই দম্পতির বাড়িতে তল্লাশি চালিয়ে গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদককদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

