ঢাকাThursday , 7 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

Link Copied!

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী হেলিম নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সোয়া ২টার দিকে শহরের গাছতলাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এসময় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া বিপুল পরিমাণ মাদক, তিন রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, নিহত হেলিম শহরের পঞ্চবটি পুকুরপাড় এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার ওসি মো. মোখলেসুর রহমান জানান, শহরের গাছতলাঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী হেলিমকে আটক করতে গেলে সে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে হেলিম গুরুতর আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।