ঢাকাWednesday , 6 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ১৫ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এতে ওই ঘেরের মালিক নিঃস্ব হয়ে পড়েছেন। বুধবার ভোররাতে সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের বাঘাজুড়ী গ্রামের শংকর বিশ্বাসের মাছের ঘেরে এ ঘটনা ঘটে।
ঘের মালিক শংকর বিশ্বাস বলেন, ‘রাতে কে বা কারা আমার মাছের ঘেরে বিষ প্রয়োগ করে পালিয়ে যায়। সকালে প্রতিবেশীরা দেখতে পেয়ে আমাকে খরব দেয়। আমি পুকুরে গিয়ে দেখি মাছ মরে গিয়ে ভেসে ওঠে। পরে মাছ ধরে অন্য পুকুরে ছাড়লে তা বাঁচাতে পারিনি। এ ঘটনায় আমার ঘেরে রুই, কাতল, তেলাপিয়া, গ্রাসকার্পসহ বিভিন্ন জাতের মাছ মরে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
তিনি আরো বলেন, ‘এ ঘটনায় সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছি। পরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে।’ সদর থানার উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, ‘খবর শুনে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধারণা করা হচ্ছে, বিষ প্রয়োগের ফলে ঘেরের সব মাছ মরে গেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’