ঢাকাWednesday , 6 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কর্ণফুলী থেকে বিদেশি জাহাজের নাবিকের লাশ উদ্ধার

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম বন্দরের কাছে কর্ণফুলী নদী থেকে সাইপ্রাসের পতাকাবাহী এমভি ইভানিয়া জাহাজ নামের একটি বিদেশি জাহাজের নাবিকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে মার্কোপোলস ভেসিলিয়াস (৫৬) নামের এই নাবিকের লাশ উদ্ধার করেন চট্টগ্রাম বন্দরের উদ্ধারকর্মীরা।
এর আগে গত ৪ জুন জাহাজের ডেকে দাঁড়িয়ে কাজ করার সময় অসতর্ক অবস্থায় এই নাবিক নদীতে পড়ে যান। চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক জানান, সাইপ্রাসের জাহাজ ‘এমভি ইভানিয়া’য় কর্মরত নাবিক ৪ জুন নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন। বুধবার বন্দরের উদ্ধারকর্মীরা তার মরদেহ উদ্ধার করে নদী থেকে। সাইপ্রাসের এই জাহাজটি বন্দরের ৭ নম্বর ঘাট এলাকায় অবস্থান করছে। তার মরদেহ ময়নাতদন্ত এবং অন্যান্য আইনি প্রক্রিয়া শেষে নিজ দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।