ঢাকাWednesday , 6 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াকৈরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রাস্তার পাশের ধানক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার বাসারকৈর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবকের বয়স আনুমানিক ২২ বছর। পরনে কালো জিন্সের প্যান্ট ও হালকা গোলাপী রঙের হাফ শার্ট রয়েছে।
কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের এসআই মিনহাজ উদ্দিন ও স্থানীয়রা জানান, ভোরে বাসারকৈর এলাকার কালিয়াকৈর-মাওনা সড়কের পাশে ধানক্ষেতের পানিতে এক যুবকের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে সকাল সাড়ে ৬টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও গলা কেটে হত্যা করে লাশ ওই স্থানে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এসআই মিনহাজ।